শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ অনেকে।
আলোচনা সভা শেষে ১৭০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
এর আগে প্রতিমন্ত্রী শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে তাহমিনা মোসলে উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ ছাড়া পৌরসভার বাস্তবায়নে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে হাইওয়ে থানা থেকে স্টেডিয়াম মোড় পর্যন্ত সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক