করিমগঞ্জে বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ দুপুর
  • ৩৪৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

শনিবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেন তিনি। অন্যদিকে শাহ আলম শ্রমিক হিসেবে কাজ করতেন।

জাল নিয়ে হাওরে, বজ্রাঘাতে মৃত্যু

শনিবার সকাল ৭টার দিকে শাহ আলম ও মোকাররম হোসেন জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় সকাল ১০টার দিকে স্বজনেরা তাদের খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad