শহীদ মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ দুপুর
  • ১১৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শনিবার দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে সকাল থেকে বগুড়ায় অবস্থান করছেন ডা. শফিকুর রহমান।

শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা

সফরকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

১৯৬৯ সালে হামলার শিকার হয়ে নিহত

ছাত্রনেতা শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন পাকিস্তানের ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিলেন। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে দুই দলের মধ্যে চলা সংঘর্ষের সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেন।

শহীদ আব্দুল মালেকের হত্যাকাণ্ডের দিনটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর ১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ হিসেবে পালন করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad