ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শুভমন গিল। এশিয়ান গেমসে প্রথম সারির কয়েকজন ক্রিকেটার ব্যস্ত থাকায় সাদা বলের দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে ঋষভ পন্থেরও। তবে সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে চিন্তায় রয়েছেন নির্বাচকেরা।
উইকেটকিপার নিয়ে পন্থ-জুরেল লড়াইঈশান কিশন এশিয়ান গেমসে ব্যস্ত থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটকিপার হিসেবে পন্থ নাকি ধ্রুব জুরেল—এ নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ ও অধিনায়ক।
পন্থ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ না পেলে ইরানি কাপে তাঁকে নেওয়া হতে পারে। আর পন্থ জাতীয় দলে জায়গা পেলে ইরানি কাপে জুরেল খেলবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর ইরানি কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করা হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। পরদিনই দল ঘোষণা করা হবে। আগামী ৪ অক্টোবর আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগে এটিই তাঁর শেষ দল নির্বাচন।
হার্দিকের ফিটনেস নিয়েও সংশয়হার্দিক পাণ্ড্য পুরোপুরি ফিট না হলে পেসার অলরাউন্ডার নিয়ে ভারতের সমস্যা বাড়তে পারে। হার্দিককে ভারত ‘এ’ দলে রাখা হয়েছে এবং ২০ সেপ্টেম্বরের আগেই তাঁর ফিট হয়ে যাওয়ার কথা জানা গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক দিনের দলে পেসার হিসেবে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার ও প্রিন্স যাদবের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া হর্ষ দুবে, সূর্যাংশ শেড়গে, মহসিন খান, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা ও শাহবাজ আহমেদও চোটের কারণে সমস্যায় রয়েছেন। তাঁদের কেউই সিনিয়র দল, ভারত ‘এ’ দল কিংবা ইরানি কাপে খেলতে পারবেন না। বর্তমানে প্রত্যেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স