সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নূরে এলাহী।

যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মান্নান শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোতাহার রহমান।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য দেন ইয়ুথ রিজিওনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিরাজগঞ্জের সভাপতি মোছা. রেহানা। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ট্রেডের প্রশিক্ষণার্থী মারুফা আক্তার এবং আত্মকর্মী মো. ইব্রাহিম শেখ।

ঋণের চেক ও চারা বিতরণ

অনুষ্ঠানে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) মুহাম্মদ বাবুল আকতার, উচ্চমান সহকারী মো. ইউসুফ আলী খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও অন্যান্য যুবক-যুবতী, সুধীজন এবং সাংবাদিকেরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad