পিএসসির নতুন সদস্য হলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ বিকাল
  • ১২৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ অক্টোবর নিয়োগের প্রজ্ঞাপন

এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

সম্প্রতি কমিশনের দুই সদস্য পদত্যাগ করেন। সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্যসংখ্যা কমে ১৮ জনে দাঁড়ায়। অধ্যাপক শামীমা সুলতানার নিয়োগের ফলে বর্তমানে কমিশনের সদস্যসংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে।

চেয়ারম্যান পদেও পরিবর্তন

এর আগে গত আগস্টে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। পরে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তথ্যসূত্র: পিএসসির জনসংযোগ কর্মকর্তার সংবাদ বিজ্ঞপ্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad