যুব এশিয়া কাপে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক ফয়সাল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ বিকাল
  • ২৪৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৫ নভেম্বর ওমানে শুরু টুর্নামেন্ট; উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

ওমানে আগামী ৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে ফরিদ হাসান ফয়সালকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আহসান আল মুমিন।

টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।

এশিয়া কাপে ভালো শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফয়সালের দল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে পরবর্তী দুই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের যুবাদের সামনে।

বাংলাদেশ দল

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হাসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad