কিডনি বিক্রি করে আইফোন! কুশাল টন্ডনের রসিকতায় হাসির রোল

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ বিকাল
  • ২৩৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নতুন আইফোন কেনার খরচ নিয়ে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের ছোটপর্দার অভিনেতা কুশাল টন্ডন। শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাতে নতুন আইফোন নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিটি দেখে প্রথমে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও পরে স্পষ্ট হয়, পুরো বিষয়টিই অভিনেতার মজার ছলে করা পোস্ট।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছবিটি প্রকাশ করেন কুশাল। ছবিতে তাঁর শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ দেখা যায়। এক হাতে রয়েছে বাজারে আসা নতুন সংস্করণের আইফোন। ছবির সঙ্গে কুশাল লিখেছেন, ‘তাৎক্ষণিক ভাবে টাকা জোগাড় করতে আমাকে এটাই করতে হল।’

অভিনেতার এই মন্তব্য থেকেই ধারণা করা হয়, নতুন আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে বাস্তবে কিডনি বিক্রির কোনো ঘটনা ঘটেনি। নতুন ফোনটির চড়া দাম নিয়ে নিছক রসিকতা করেই এমন ছবি ও মন্তব্য করেছেন কুশাল।

কুশালের এই মজার পোস্ট দ্রুতই নজর কাড়ে তাঁর বন্ধু ও অনুরাগীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও রসিকতা।

কোরিয়োগ্রাফার জ়ৈয়েদ দরবার মজা করে মন্তব্য করেন, ‘দুটো কিডনিই কি বিক্রি করে দিয়েছ, না কি একটা এখনও বাকি?’ অনুরাগীদের কেউ আবার প্রশ্ন করেন, ‘এই সব ভাবনা তোমার মাথায় আসে কোথা থেকে?’

তবে কুশাল সত্যিই নতুন আইফোনটি কিনেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে প্রকাশিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আপাতত পুরো ঘটনাটিকে অভিনেতার নিছক রসিকতা হিসেবেই দেখছেন তাঁর অনুরাগীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad