শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে সিরাতচর্চার ওপর গুরুত্বারোপ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ রাত
  • ৯২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শিক্ষার্থীদের নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ বা সিরাতচর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে নবীজির (সা.) জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের প্রবণতা বাড়াতে হবে। তাঁর আদর্শ ব্যক্তিজীবনে বাস্তবায়ন করা গেলে আগামী দিনের বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধ হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট নগরীর একটি হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখা আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আদর্শ ও চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাআদ বিন জাকির বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজীবনের সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবনী শুধু জানার বিষয় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার বিষয়। একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে সত্যবাদিতা, আমানতদারিতা, শৃঙ্খলাবোধ, উত্তম চরিত্র ও জ্ঞানার্জনের প্রতি আগ্রহ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান, নৈতিকতা ও উত্তম চরিত্রের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। এ জন্য নিয়মিত সিরাত অধ্যয়নের পাশাপাশি মহানবীর (সা.) আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান তাকি। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) কীভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তৎকালীন কায়সার ও কিসরার সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপট কী ছিল, তা থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এমসি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক ফখর উদ্দিন, যুব জমিয়ত সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল দেওয়া হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad