জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২১ দুপুর
  • ১৫৩৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা



টেলিভিশন টকশো'তে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।


মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।


আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদির আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশো টাইম লাইন বাংলাদেশে কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ই আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহুর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছে এবং জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় সিরাজগঞ্জ আমলী আদালতে মানহানির মামলা করেছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad