৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ দুপুর
  • ১৮২৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg



আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।


রোববার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী।


তিনি জানান, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।


এদিকে, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad