৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ দুপুর
  • ২৮৪০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


নির্বাচনি জনসভায় অংশ নিতে ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।


বুধবার দুপুরে জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেণ ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের জনসভা শুরু হবে। সকাল ১০টায় জামায়াতের আমির জনসভায় বক্তব্য রাখবেন। এই সমাবেশে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি প্রত্যাশা করছে জামায়াত। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।


জনসভায় সভাপতিত্ব করবেন- জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান। এতে জেলার চারটি সংসদীয় আসনে জামায়াত তথা জোটের মনোনীত চার প্রার্থীসহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন।


জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ বলেন, মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং অফিসারসহ পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad