জামায়াতে ইসলামীর নির্বাচনি 'ওয়েবসাইট চালু'

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ দুপুর
  • ৩০৮৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জামায়াতে ইসলামীর নির্বাচনি 'ওয়েবসাইট চালু'


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওয়েবসাইট চালু করেছে জামায়াতে ইসলামী। ভোটের তিনদিন আগে ওয়েবসাইটের বিষয়টি জানিয়েছে দলটি।


সূত্র মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইটটিতে আছে-দলের নির্বাচনি ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১ দলীয় জোটের শরিক দলসমূহ পরিচিতি, শরিকদের প্রার্থীর তথ্য, ক্যাম্পেইন কিটসহ নানা বিষয়। রয়েছে বিভিন্ন ক্যাম্পেইন ও অন্যান্য তথ্য সম্বলিত ফটো ও ভিডিও গ্যলারি। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও ওয়েবসাইটি তৈরি করা হয়েছে।


আকর্ষণীয় ডিজাইনে করা জামায়াতের নির্বাচনি ওয়েবসাইটের ঠিকানা হলো- https://cholobangladesh.net/ ‘চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ শিরোনামের এই ওয়েবসাইটে ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার আহবান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad