ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ মুখ রিপন সরকার, আলোচনায় নেতৃত্ব ও সক্রিয়তা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ বিকাল
  • ৪৭২১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ মুখ রিপন সরকার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় সামনে আসছে তরুণ নেতা মো. মাহবুবুল আলম রিপন সরকারের নাম।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রিপন সরকার ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা মো. আব্দুল মান্নান সরকার ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশ ও স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা তাঁর রাজনৈতিক পথচলাকে প্রভাবিত করেছে বলে স্থানীয়রা জানান।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় সক্রিয় ভূমিকার কারণে তিনি মামলার মুখোমুখি হন। সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও তাঁকে রাজপথে সক্রিয় দেখা গেছে বলে নেতাকর্মীরা দাবি করেন।

রিপন সরকার বলেন, ঘুড়কা ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, রাস্তাঘাটের উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর ভাষ্য, “ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন।”

তবে ইউনিয়নে অন্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে।

ঘুড়কা ইউনিয়নের কয়েকজন তরুণ ভোটার বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব ও সক্রিয় নেতৃত্ব দেখতে চান তাঁরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচনী অঙ্গীকার ও সার্বিক গ্রহণযোগ্যতার ওপর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad