সলঙ্গার বাস মালিক-শ্রমিকদের ভোগান্তি

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ বিকাল
  • ২৭৩৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গার বাস মালিক-শ্রমিকদের ভোগান্তি

জ্বালানী তেলের দাম বৃদ্ধি ও যাত্রী সংকটে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাস মালিক ও শ্রমিকরা। তেলের দাম বাড়ায় পরিবহন পরিচালনার ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে গেলেও যাত্রী কম থাকায় আয় অনেকাংশে কমে গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী অধিকাংশ বাসই যাত্রী সংকটে প্রায় ফাঁকা অবস্থায় চলাচল করছে। এতে প্রতিদিন লোকসানের মুখে পড়ছেন বাস মালিকরা। একই সঙ্গে আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে শ্রমিকদের।

পরিবহন সংশ্লিষ্টরা জানান,বর্তমান পরিস্থিতিতে গাড়ি চালিয়ে খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি,যাত্রী সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে পরিবহন খাত চাপে পড়েছে।


তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভাড়া সমন্বয় এবং পরিবহন খাতে স্বস্তি ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad