বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৫:২৭ বিকাল
  • ৩০৭৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কাটার দাগ পাওয়া গেছে।

শনিবার (১৬ মে) সকালে বুড়িগঙ্গা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে খবর পেয়ে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বসিলা ব্রিজের নিচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউল হক জানান, উদ্ধার হওয়া যুবকের পরনে কালো-সাদা রঙের ট্রাউজার ও নেভি ব্লু রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি অন্তত ৭ থেকে ১০ দিন পানিতে থাকায় শরীরের কিছু অংশের মাংস গলে খসে পড়েছে। এ কারণে প্রযুক্তির সহায়তায়ও তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad