ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখতে বিপ্লবীদের সোচ্চার থাকার আহ্বান তাজুল ইসলামের

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৮:২৪ রাত
  • ৫৫৬৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখতে বিপ্লবীদের সোচ্চার থাকার আহ্বান তাজুল ইসলামের

ঢাকা, সোমবার : জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শক্তি পুনরায় সক্রিয় হওয়ার পটভূমি তৈরির চেষ্টা করছে এবং এ লক্ষ্যে বিভিন্ন অপপ্রচার ও রাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লেখেন, “ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরীতে তৎপর। এই লক্ষ্যে তারা ড. ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত। বিপ্লবীরা সোচ্চার থাকুন।”

তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলটির মূল সংগঠন ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, জনমনে প্রভাব ফেলে এমন কিছু ইস্যুকে সামনে এনে রাজনীতির মাঠে ফেরার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আইনি ও রাজনৈতিক নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টাও চলছে।

বিশ্লেষকদের ধারণা, ইস্যুভিত্তিক কর্মসূচিগুলো ধীরে ধীরে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad