তেজগাঁওয়ে স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি দেশের পরিবহন খাতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত বৈদ্যুতিক ও স্পোর্টস কারের প্রযুক্তিগত দিক তুলে ধরে উপস্থাপন করে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক