ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ১১:৩৭ দুপুর
  • ১০৬৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাকটি যমুনা সেতু সংযোগ মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতদের বেশিরভাগের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই উপজেলার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে সারিকুল ইসলাম (২৫)।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad