বিদ্যুতের দাম বাড়ায় কৃষি-শিল্পে নতুন চাপ, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা: আসিফ মাহমুদ

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ১০:১৬ রাত
  • ৩৬৪৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দেশের কৃষি ও শিল্প খাতে উৎপাদন ব্যয় সরাসরি বেড়ে যাবে এবং এর প্রভাব বাজারে দ্রব্যমূল্যের ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের সাধারণ মানুষ ইতোমধ্যেই নানামুখী করের বোঝা বহন করছেন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন খাতে নিয়মিত কর পরিশোধ করলেও সেই অনুপাতে নাগরিক সেবার উন্নয়ন দৃশ্যমান নয়। বিশেষ করে সড়ক অবকাঠামো উন্নয়ন ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের কাছ থেকে যে কর আদায় করা হয়, তার যথাযথ প্রতিফলন নাগরিক সেবায় দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার একদিকে প্রিপেইড মিটারের মাসিক চার্জ কমানোর প্রচার চালাচ্ছে, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে কৃষি থেকে শুরু করে শিল্প খাত পর্যন্ত সব ক্ষেত্রেই উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad