১৫ পুলিশ হত্যা মামলার আসামির মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৩ রাত
  • ২৬৪৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আহমদ মোস্তফা খান বাচ্চু। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার এস এম কামরুল হুদা বলেন, আহমদ মোস্তাফা খান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, কিডনি ও হার্টের রোগী ছিলেন। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামি ছিলেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় আলোচিত এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চার মামলার আসামি ছিলেন বাচ্চু। গত বছরের ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। আর চলতি বছরের ২৪ এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad