কোম্পানীগঞ্জে যুক্তি ও মেধার উৎসব, চ্যাম্পিয়ন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৫:২৬ বিকাল
  • ৬৪২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল অংশ নিয়ে প্রাণবন্ত যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের মেধা, বিশ্লেষণী সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরে।

উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। প্রতিযোগিতা পরিচালনায় সার্বিক সহযোগিতা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার বিশেষ আদালতের জেলা জজ শফিকুল ইসলাম। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

চূড়ান্ত পর্বে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলকে পরাজিত করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad