সিরাজগঞ্জে ১৫৯০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০১:৩৩ দুপুর
  • ১৫৮৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিশেষ অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১২-এর একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকেই ইয়াবাসহ মো. সালমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সালমান কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল গ্রামের মো. ইসহাকের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব-১২ এর অধিনায়ক মেজর ফারহাউজ্জামান (জামান) বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad