মির্জা ফখরুলের দ্বারস্থ পদবঞ্চিত যুবদল নেতারা, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ জুলাই ২০২৬, ০৯:০৮ রাত
  • ১৭৮০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। সাক্ষাতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দিতে এবং নিজেদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তাঁর কাছে উপস্থাপনের ব্যবস্থা করার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর হেয়ার রোডে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুবদলের পদবঞ্চিত প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা অংশ নেন।

বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান। এছাড়া যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল আলম টিটু, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক বি. এম. আমান উল্লাহ বিপুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সরকার মামুন, সদস্য শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান এবং সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদার দুলাল হোসেন ও হাফিজুর রহমান হাফিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতারা তাদের সাংগঠনিক বিষয়, পদবঞ্চনার অভিযোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, পদবঞ্চিত নেতাদের দাবিগুলো যথাযথভাবে দলের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad