সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, ১১:২৭ রাত
  • ৬৮৯৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে সন্দেহভাজন এক আসামির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে গ্রেপ্তারের পর পাঁচ লাখ টাকা দাবি করেন ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ পুলিশ সদস্যরা। টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) বিকেল তিনটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয় শাহাদত হোসেনের। পরিবারে অভিযোগ, শাহাদতকে আটকের পর পাঁচ লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। তাদের চাহিদা মোতাবেক টাকা না দেওয়ায় অমানবিক নির্যাতন করা হয় শাহাদতকে। পরে গতকাল বিকেলে তার মৃত্যু হয়।সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম জানান, ‘আমাদের কাছে শারীরিক নির্যাতন হিসেবেই ভর্তি করে ডিবি পুলিশ। আমরা চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, আজ (শুক্রবার) সকালেই তাকে আটক করা হয়। এরপর দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন।

এদিকে এ ঘটনায় সাইদুল নামে আরেক সন্দেহভাজন আসামিকে আটক করে ডিবি পুলিশ। তার পরিবারের অভিযোগ, এ ঘটনার সঙ্গে সাইদুলের কোনো সম্পর্ক নেই, অথচ তাকে আটক করেছে পুলিশ। আর আটকের পর থেকেই এক লাখ টাকা দাবি করে আসছে পুলিশ।উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। সেই মামলায় শাহাদাত হোসেন নামে এক ভ্যানচালককে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন আগে আটক করে জেলা ডিবি পুলিশ। এরপর দফায় দফায় পুলিশ টাকা দাবি করে। শাহাদতের পরিবার তা না দিতে পারায় চালানো হয় শারীরিক নির্যাতন। শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শাহাদতের। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad