‘জুলাই’ নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবি আখতার হোসেনের, দ্রুত সংবিধান সংস্কার বাস্তবায়নের আহ্বান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ জুলাই ২০২৬, ০৪:৩২ দুপুর
  • ১৪৪৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্যকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দ্রুত সংবিধান সংস্কারেরও আহ্বান জানান।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, অতীতে দেশে জবাবদিহিতার সংস্কৃতি ছিল না। নির্বাচন ব্যবস্থা ও বিচারব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। জুলাইয়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ এবং ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটানো। তিনি দাবি করেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি শুরু থেকেই গড়িমসি করে আসছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা থেকে শুরু করে উচ্চকক্ষ গঠন, নতুন বিচারিক কাঠামো, সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে দলটির আপত্তি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কেউ যদি জুলাই গণআন্দোলনকে অবমাননা বা কটূক্তি করে, তবে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad