রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির অধ্যাপক ড. শফিকুল ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০২:৫০ দুপুর
  • ৫২৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। চ্যান্সেলরের আদেশে তিনি পাঁচটি শর্তে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। তবে অবসরের বয়স আগে পূর্ণ হলে সেই সময় পর্যন্তই এ নিয়োগ কার্যকর থাকবে। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন তিনি। এছাড়া প্রয়োজন মনে করলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নতুন দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। প্রতিটি দায়িত্ব মানুষকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব বলে আশা করছি।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad