এক দফার ঘোষণা নাহিদ দিয়েছিলেন, আমরা তা স্বীকার করি: রাশেদ খাঁন

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫০ দুপুর
  • ৫৯১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা নাহিদ ইসলাম দিয়েছিলেন—এ কথা স্বীকার করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে তিনি বলেন, ওই এক দফা ঘোষণার পটভূমি তৈরি করেছিল দেশের জনগণ।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা সেটা স্বীকার করি। কিন্তু এই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ।’

এনসিপির বর্তমান অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়ে গেছেন। তার দাবি, এনসিপি জামায়াতের সঙ্গে মিশে যাওয়ার কারণেই এসব তরুণ নেতা দলটি ছেড়েছেন। বর্তমানে দেশে কার্যত এনসিপি বলতে কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি নিয়েও এনসিপির সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় দিয়েছেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, অভ্যুত্থানের পর তাঁর অবস্থান সম্পর্কে মানুষ জানতে পেরেছে। তাঁর অভিযোগ, ডা. শফিকুর রহমান সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করেছেন।

রাশেদ খাঁন আরও বলেন, ‘এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী এবং জামায়াত দেশের সার্বভৌমত্ব চায় না। এসব বলার পর তারাই আবার জামায়াতের পকেটবন্দি হয়েছে।’

এনসিপির প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়েও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এনসিপির যেসব প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের নির্বাচনী খরচ জামায়াত বহন করেছে।

তবে রাশেদ খাঁনের এসব বক্তব্য তাঁর নিজস্ব রাজনৈতিক দাবি ও অভিযোগ; প্রতিবেদনে সংশ্লিষ্ট পক্ষের পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad