উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৯ দুপুর
  • ৬৪৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে খাল থেকে তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad