বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।
সভায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে।
দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এমন সাংগঠনিক বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৃহস্পতিবারের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ