শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নেত্রকোনার বারহাট্টায় হাঁসের খামারে শিয়াল তাড়ানোর জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার ভাটি নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালের হাত থেকে হাঁস রক্ষায় এক প্রতিবেশীর খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল। দিনের বেলায় খামারের মালিক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান। বিকেলে রাশিদা বেগম খামারের পাশের জমি থেকে কচুর শাক তুলতে গেলে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়েছিল, সকালে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিয়েছিলেন রাশিদা বেগম। পরে বিকেলে কাপড় আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ঘটনার প্রকৃত তথ্য জানা যায়।’

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad