বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের সুযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ বিকাল
  • ৬২৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক এখন বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে ভ্রমণ কোটার সীমা বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনায় ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য আগের সুবিধাই বহাল রাখা হয়েছে। এ বয়সী অপ্রাপ্তবয়স্করা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

তবে বিদেশ ভ্রমণের সময় নগদ মার্কিন ডলার সঙ্গে নেওয়ার ক্ষেত্রে সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্রমণ কোটার আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad