পানির নিচে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রাঙামাটির ঝুলন্ত সেতু
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও পানিতে ডুবে গেছে। শুক্রবার বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি ওঠে যায়। ঝুঁকি এড়াতে সেতু দিয়ে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, টানা বৃষ্টি ও অব্যাহত পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপার বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, হ্রদের পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি

চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশছে। এর সঙ্গে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় কয়েক দিন ধরে হ্রদের পানি বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।

পাঁচ দিনের ব্যবধানে আবারও খুলল ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাঁধের জলকপাট খোলা হলো।

শুক্রবার সকালে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল-এ পৌঁছালে জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad