মধুমিতার নতুন জুটি, এবার অর্জুন চক্রবর্তীর বিপরীতে

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ বিকাল
  • ২০৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিয়ের পর ছোটপর্দা থেকে দূরে সরে গেলেও ওয়েব সিরিজ ও সিনেমায় নিয়মিত কাজ করছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এবার নতুন একটি সিরিজে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

সম্প্রতি মধুমিতার সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের পুরোনো জুটি আবার পর্দায় ফিরছে বলে ধারণা করেছিলেন অনেকে। তবে গণমাধ্যমের খবরে জানা গেছে, যশ নয়, নতুন সিরিজে অর্জুন চক্রবর্তীর বিপরীতেই দেখা যাবে মধুমিতাকে।

ইতোমধ্যে সিরিজটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। হইচই প্ল্যাটফর্মে এটি প্রচারিত হবে। পরিবারকেন্দ্রিক গল্পকে ঘিরেই নির্মিত হচ্ছে সিরিজটি। শহরের বিভিন্ন এলাকায় এর শুটিং হয়েছে বলে জানা গেছে।

তবে সিরিজটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা সংস্থা। মধুমিতা ও অর্জুনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

এর আগে ওয়েব সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে মধুমিতার জুটি দর্শকদের নজর কেড়েছিল। এবারই প্রথম অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

মধুমিতাকে সর্বশেষ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা গেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার কাজও করেছেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে মধুমিতা অভিনীত সিনেমা ‘অটোবি’।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad