রাজধানীর বাজারে শিমের কেজি ২০০ টাকা, কমেছে পেঁপের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ বিকাল
  • ৩৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন না এলেও আগাম শীতকালীন সবজি শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। তুলনামূলক কম দামে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। মাছ, মাংস ও ডিমের দামও চলতি সপ্তাহে প্রায় অপরিবর্তিত রয়েছে।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ সাধারণ সবজির বেশির ভাগই কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শসার দাম কিছুটা কমে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে নেমেছে। তবে দেশি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা কেজি।

অপরিবর্তিত মুরগি ও ডিমের বাজার

মুরগির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মাছের বাজারেও স্থিতিশীলতা

মাছের বাজারে প্রজাতি ও আকারভেদে বিভিন্ন দরে মাছ বিক্রি হচ্ছে। তেলাপিয়া কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারভেদে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম কেজিতে ১ হাজার টাকার বেশি। বিক্রেতারা জানান, মাছের আকার, মান এবং জীবিত না মৃত—এসবের ওপর দাম নির্ভর করে। একই মাছের দাম বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমবেশি হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad