বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়।
আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবিফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর সদস্যরা নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় বিজিবিও।
পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার তথ্যটঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
কারখানার পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটঅগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হওয়ায় যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক