বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক ও ১০টি সেলাইমেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে আহত ব্যক্তিদের আবাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক