ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ দুপুর
  • ৪১৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উদ্যানটির আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন শেষে দীর্ঘদিন বন্ধ থাকা উদ্যানটি আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে উদ্যানটি সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

১০ বছর পর উন্মুক্ত হচ্ছে উদ্যান

সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর ওসমানী উদ্যান আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। উদ্যানটির আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।

প্রতিমন্ত্রী জানান, আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন ও জনবান্ধব করে সাজানো হয়েছে। ফলে নগরবাসী এখানে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ

ওসমানী উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

স্মৃতিস্তম্ভটির মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি ও শহিদদের আত্মত্যাগ স্মরণ করার সুযোগ পাবেন। উদ্যানটির আধুনিকায়ন এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে রাজধানীতে অবসর যাপনের পাশাপাশি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের একটি স্থান গড়ে তোলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad