সিরাজগঞ্জে খোকশাবাড়ীর দুই এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শেফালি পারভীন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad