স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন, কমবে রোগ ফিরে আসার ঝুঁকি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ দুপুর
  • ৬৭৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘমেয়াদি চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে জিরেডেস্ট্র্যান্ট। ক্লিনিক্যাল ট্রায়ালে রোগমুক্ত থাকার হার বৃদ্ধি ও ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর প্রমাণ মিলেছে।

প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা শেষে রোগ ফিরে আসার ঝুঁকিতে থাকা নারীদের জন্য নতুন আশার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। প্রতিদিন সেবনযোগ্য জিরেডেস্ট্র্যান্ট নামের একটি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদি চিকিৎসায় ওষুধটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুগান্তর। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নতুন ওষুধটি মূলত হরমোন-সংবেদনশীল স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

যেভাবে কাজ করবে নতুন ওষুধ

স্তন ক্যানসারের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ) ধরন দেখা যায়। এ ধরনের ক্যানসার কোষের বৃদ্ধি ইস্ট্রোজেন হরমোনের ওপর নির্ভরশীল।

জিরেডেস্ট্র্যান্ট ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে লক্ষ্য করে কাজ করে। ওষুধটি এসব রিসেপ্টরকে নিষ্ক্রিয় ও ধ্বংস করার মাধ্যমে ক্যানসার কোষের বৃদ্ধিতে বাধা দেয়।

এ কারণে অস্ত্রোপচারের পর রোগ ফিরে আসার ঝুঁকিতে থাকা ইআর-পজিটিভ স্তন ক্যানসারের রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসায় ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল

lidERA নামের একটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে জিরেডেস্ট্র্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, ওষুধটি ব্যবহারে রোগমুক্ত থাকার হার বেড়েছে। একই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে।

প্রি-মেনোপজ ও পোস্ট-মেনোপজ—উভয় পর্যায়ের নারীদের ক্ষেত্রেই ওষুধটির ইতিবাচক প্রভাব দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসারের অস্ত্রোপচারের পর রোগ ফিরে আসা ঠেকাতে দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রচলিত হরমোন থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অনেক রোগী নির্ধারিত সময়ের আগেই চিকিৎসা বন্ধ করে দেন। এতে ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি বাড়তে পারে।

দীর্ঘমেয়াদি চিকিৎসায় নতুন সম্ভাবনা

স্তন ক্যানসারের অস্ত্রোপচারের পর অনেক রোগীকে ১০ বছর পর্যন্ত প্রচলিত হরমোন থেরাপি নিতে হয়। দীর্ঘ সময় ওষুধ সেবনের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া ও চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে।

নতুন ওষুধটি দীর্ঘমেয়াদি চিকিৎসায় কার্যকর বিকল্প হিসেবে সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের হ্যাকেনসাক মেরিডিয়ান হেলথের ক্যানসার বিশেষজ্ঞরা এর অনুমোদনকে চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তাদের মতে, ওষুধটির কার্যকারিতা এবং তুলনামূলক ভালো সহনশীলতা রোগীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে রোগীর শারীরিক অবস্থা, ক্যানসারের ধরন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর ব্যবহার নির্ধারণ করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad