শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকে টান ধরতে পারে; মুখের ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ ও শুষ্ক। এ সময়ে ত্বকের যত্নে প্রসাধনীর পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। পুষ্টির জোগান দিতে শীতের দিনে কাজুবাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ, জাফরান ও দুধ দিয়ে তৈরি উষ্ণ পানীয়ও খাওয়া যেতে পারে।
পানীয়টি সহজেই ঘরে তৈরি করা যায়। তবে শুধু এটি পান করলেই ত্বকের শুষ্কতা দূর হবে—এমন নিশ্চয়তা নেই। ত্বকের যত্নে নিয়মিত পরিচর্যা ও পর্যাপ্ত পানির জোগানও প্রয়োজন।
উপকরণ২–৩টি কাজুবাদাম
২–৩টি আখরোট
সামান্য হালিম বীজ
স্বাদ ও সুগন্ধ অনুযায়ী এলাচ
সামান্য জাফরান
এক কাপ দুধ
তৈরি করবেন যেভাবেপ্রথমে কাজুবাদাম, আখরোট ও হালিম বীজ দুই থেকে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে উপকরণগুলো ভালোভাবে বেটে নিন। একটি পাত্রে দুধ গরম করে তাতে এলাচ ও জাফরান মেশান। এবার বাদাম ও বীজের মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। হালকা গরম থাকতে পান করুন।
গরুর দুধ সহ্য না হলে আমন্ড বা ওটসের দুধ ব্যবহার করা যেতে পারে।
কাজুবাদাম ও আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। হালিম বীজে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। এলাচ ও জাফরান পানীয়টির স্বাদ ও সুগন্ধ বাড়ায়। দুধ ও বাদামের এই মিশ্রণ শীতের দিনে পুষ্টির জোগান দিতে পারে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স