শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় উপজেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের অনুভূতি ও তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিবর্তনে শ্রীমঙ্গলে শীতের আগমনী আবহ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

প্রথম দর্পণ,ডেস্ক