বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ দুপুর
  • ১০৪৪০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শৈলকুপায় চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ; জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য

বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বন্ধ না রেখে তাকে গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ব্যক্তিদের বিএনপির জন্য জঞ্জাল উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।

অনুষ্ঠানে নিজের সততা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, জনগণ জোর দিয়ে বলতে পারবেন, তাঁদের মন্ত্রী ঘুষ বা অবৈধভাবে অর্থ গ্রহণ করেন না। একজন মানুষের সততা তখনই বোঝা যায়, যখন তাঁর অসৎ হওয়ার সুযোগ থাকে।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৫ সালে খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেও কেউ তাঁকে অর্থের বিনিময়ে কিনতে পারেনি। চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে তিনি আগ্রহী নন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad