শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ দুপুর
  • ৮৯৯১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।


রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় সম্মিলনটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেবেন বলে জানা গেছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, দেশের উচ্চশিক্ষার অন্যতম বৃহৎ অংশীজনদের নিয়ে আয়োজিত এ সম্মিলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad