প্রত্যর্পণে ভারত অস্বীকৃতি জানালে আইসিজের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ: স্পিকার

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ রাত
  • ৫৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শেখ হাসিনা দেশে ফিরলে কারাগারে যেতে হবে, দাবি হাফিজ উদ্দিন আহমদেরক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটি সহযোগিতা না করলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ছয় দিনের পাকিস্তান সফরকালে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি উর্দু। শনিবার (২৮ নভেম্বর) দৈনিক আমার দেশ অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারত অস্বীকৃতি জানালে আইসিজের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্পিকার। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে ঢাকা।

বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটি। ভারত জানিয়েছে, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার সম্ভাব্য ঘোষণা নিয়েও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সমর্থকদের উজ্জীবিত রাখতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।

তথ্যসূত্র: ২৮ নভেম্বর ২০২৬; বিবিসি উর্দু ও দ্য টাইমস অব ইন্ডিয়া।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad