শিক্ষা খাতকে আধুনিক ও কর্মমুখী করতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ রাত
  • ৮৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অধ্যক্ষ সম্মেলনে তারেক রহমানের বক্তব্য; প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা এখন সময়ের দাবি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা ও নৈতিক দিকনির্দেশক। অধ্যক্ষরা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। তাঁদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষকদের সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।

তিনি বলেন, শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে ১৯৯২ সালের ২১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad