ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১১, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা তিনজনের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ দুপুর
  • ১০৪০৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আবাসিক ভবনে হামলা, নিহতদের অধিকাংশই শিশু; হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই হয়নি

ইয়েমেনের তাইজ গভর্নরেটের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সাবা জানায়, বিমান হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় আবাসিক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, হামলায় হতাহতের বিষয়ে সাবার দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad