শাহজাদপুরে নিখোঁজের একদিন পর ৭ম শ্রেণীর তিন ছাত্রীকে উদ্ধার।

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ বিকাল
  • ৫৪৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তিন কিশোরী। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তারা শাহজাদপুর থানায় অভিযোগ করেন।


সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শাহজাদপুর সার্কেল অফিসার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হয়। পরে এসআই মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ নভেম্বর উপজেলার নগরডালা গ্রাম থেকে তিন কিশোরীকে উদ্ধার করে। পরবর্তী সময়ে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।


এ ঘটনায় সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন শাহজাদপুর সার্কেল অফিসার মো. হাফিজুর রহমান। তিনি বলেন, অল্প বয়সে কিশোর-কিশোরীদের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা সমাজের জন্য উদ্বেগজনক। এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি পারিবারিকভাবে একটি সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।


তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে থাকবে—এটাই প্রত্যাশা। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিন কিশোরীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হওয়ায় পুলিশের এই তৎপরতার পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad