টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার আড়াই লাখ ইয়াবা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ দুপুর
  • ৩৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার জিম্বংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইয়াবাভর্তি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তিরা ব্যাগ দুটি ফেলে মাছের ঘেরের পাশ দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad