সরকারের ১০০ দিন পূর্তি আজ :বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ১১:৫০ দুপুর
  • ২৮৪০৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকারের ১০০ দিন পূর্তি আজ :বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন


তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad